ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কৃষক, কৃষি-উদ্যোক্তা এবং গ্রামীণ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নের লক্ষ্যে ১০,০০০ কোটি টাকার কৃষি পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক জনাব এ কে এম সাঈদউজ্জামান, অতিরিক্ত পরিচালক জনাবা রাফিয়া সুলতানা, যুগ্ম পরিচালক জনাব মো. সাখাওয়াত হোসেন ও সহকারী পরিচালক জনাব রিয়াজ মাহমুদ; এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জনাব মো. ইকবাল এবং ভাইস প্রেসিডেন্ট ও এসএমই, এগ্রি অ্যান্ড রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব মোহাম্মদ আমজাদ হোসেন ফকির। এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কৃষক, কৃষি-উদ্যোক্তা ও গ্রামীণ ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অর্থায়ন করবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা জোরদার, কৃষি-ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্প্রসারণ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে। এই উদ্যোগটি আর্থিক অন্তর্ভুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রতি ব্যাংকের অব্যাহত অঙ্গীকারেরই প্রতিফলন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
































Recent Comments