সংবাদপত্র-রেডিও-টেলিভিশন এবং অনলাইন পোর্টালে কর্মরত ক্রীড়ামোদী সাংবাদিকদের অংশগ্রহণে শুরু হচ্ছে ওয়ালটন মিডিয়া কাপ ব্যাডমিন্টন। ১২ ডিসেম্বর থেকে শুরু হবে ষষ্ঠবারের মতো আয়োজিত এই জমজমাট ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এ উপলক্ষে বুধবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়শন ভবনের ডাচ-বাংলা ব্যাংক অডিটরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন-এর সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম শিকদার, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, এটিএন বাংলার স্পোর্টস এডিটর পরাগ আরমান এবং কুইন অফ হার্টস- এর ব্যবস্থাপনা পরিচালক বোরহান আজাদ।

ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কুইন অফ হার্টস-এর আয়োজনে রাজধানীর পল্টনে শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে চার দিনের এই আয়োজন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটির আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ওয়ালটন। নারী ও পুরুষের পাঁচটি ক্যাটাগরিতে ৪৫টির বেশি গণমাধ্যম প্রতিষ্ঠান থেকে ব্যাডমিন্টনপ্রেমী প্রায় তিনশ’ প্রতিযোগী অংশ নিচ্ছে এবারের শিরোপা লড়াইয়ে। ১২ ডিসেম্বর বেলা ১২টায় অনুষ্ঠিত হবে মিডিয়া কাপ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। ১৫ ডিসেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। টুর্নামেন্টের টেলিভিশন পার্টনার এশিয়ান টিভি, এটিএন বাংলা ও আরটিভি, নিউজপেপার পার্টনার সমকাল, টেলিকাস্ট পার্টনার নিউজবাংলা২৪.কম, অনলাইন পার্টনার রাইজিং বিডি ও ঢাকাপ্রকাশ, রেডিও পার্টনার রেডিও টুডে এবং হেলথ পার্টনার ফরাজী হাসপাতাল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ



























Recent Comments