বৃহস্পতিবার, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

১২ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১২ প্রতিষ্ঠানের সমাপ্ত হিসাববছরের ইউনিটধারী ও শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করা হয়েছেে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হচ্ছে-

গ্রামীণ ওয়ান স্কিম টু মিউচুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ডের ইউনিটধারীদের জন্য ৬.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছেে।

সমাপ্ত হিসাববছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর ইপিইউ ৬৫ পয়সা ছিল। আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো করেছে ৬১ পয়সা।

ফান্ডটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর, ২০২৪।

লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ৭০ পয়সা। যা আগের বছর ১ টাকা ২১ পয়সা ছিল। সর্বশেষ বছরে সমন্বিতভাবে কোম্পানিটির নগদ অর্থের প্রবাহ ছিল ১ টাকা ২১ পয়সা, যা আগের বছর (মাইনাস) ১২ টাকা ৫৯ পয়সা ছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৮ টাকা ২০ পয়সা।

আগামী ২৯ সেপ্টেম্বর, রোববার সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর, ২০২৪ (বুধবার)।

ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৬ টাকা ৮৫ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ১৪ টাকা ০৬ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির এনএভিপিএস (লোকসান) ছিল ৪৫ টাকা ৩৫ পয়সা। এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ১ টাকা ৮৯ পয়সা (নেগেটিভ)।

আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্ম ও হাইব্রিড সিস্টেমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ভেন্যু পরবর্তীতে জিএম নোটিশের মাধ্যমে জানানো হবে। কোম্পানিটি রেকর্ড তারিখ নির্ধারণ করেছে ০৩ সেপ্টেম্বর, ২০২৪।

আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ে ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (ইপিইউ) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা। আগের বছর একই সময়ে ৩ পয়সা আয় ছিল।

গত ৩০ জুন,২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ২৩ পয়সা।

আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড-ওয়ান: ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ে ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি আয় (EPU) হয়েছে শূন্য টাকা।

এছাড়া গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ১২ পয়সা।

আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ে ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ২৮ পয়সা।

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ২ টাকা ৯ পয়সা।

এছাড়া গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৩৭ পয়সা।

প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ১ টাকা ৭৭ পয়সা।

এছাড়া গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৯০ পয়সা।

ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ৭৩ পয়সা।

এছাড়া গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৯ টাকা ২৭ পয়সা।

প্রতিষ্ঠানটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৪ সেপ্টেম্বর,২০২৪ তারিখ।

আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ১ টাকা ৬৯ পয়সা।

এছাড়া গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ৬৪ পয়সা।

আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড: ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত সময়ের ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা।

গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৮ টাকা ২৭ পয়সা।

আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান স্কিম ওয়ান: গত ৩০ জুন, ২০৪ তারিখে সমাপ্ত সময়ের ইউনিট হোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

আলচ্য সময়ে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি লোকসান (EPU) হয়েছে ১ টাকা ৭৪ পয়সা।

এছাড়া গত ৩০ জুন, ২০২৪ তারিখে বাজারমূল্যে প্রতিষ্ঠানটির ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭ টাকা ৬১ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments