ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে ১৫ জুলাই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় তিনটি করে গাছের চারা রোপণ করা হবে। এ উপলক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।
সোমবার অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। অনুষ্ঠানে তিনি প্রতীকীভাবে গাছের চারা রোপণ করবেন।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একই সময়ে তিনটি করে গাছের চারা রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিদ্যালয়ে একটি ফলদ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রোপণ করতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলেছে, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি একযোগে বাস্তবায়ন করা হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ






























Recent Comments