শুক্রবার, ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ১৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

১৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের মোট ১৫ প্রতিষ্ঠান ডিভিডেন্ড ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো ৩০ জুন, ২০২২ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো-

গ্রামীণ ওয়ান স্কিম টু মিউচুয়াল ফান্ড: ফান্ডটি গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত হিসাববছরে তথা (২০২১-২০২২) তারিখে সমাপ্ত হিসাববছরের রিয়ালাইজড গেইনের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি আয়(ইপিইউ) হয়েছে ১.৩৪ টাকা। যা আগের বছর ছিল ১.২১ টাকা।

৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়-মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১.৬৭ টাকা। এদিন বাজার-মূল্যে এর এনএভি ২০.৫২ টাকা ছিল।

আলোচ্য বছরের জন্য এই ফান্ডের ইউনিটহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে। এবং ফান্ডটির ডিভিডেন্ড প্রাপ্তির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৬ সেপ্টেম্বর।

রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে রিয়ালাইজড গেইনের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.০১ টাকা। যা আগের বছর ছিল ১.০৬ টাকা।

গত ৩০ জুন, ২০২২ তারিখে ক্রয়-মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য (এনএভি) ছিল ১১.৫০ টাকা। এদিন বাজার-মূল্যে এর এনএভি ১৪.৪৩ টাকা ছিল।

আলোচ্য বছরের জন্য ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হবে। এবং রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৬ সেপ্টেম্বর।

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫০ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৯৮ পয়সা। এছাড়া ইউনিট প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিউ) হয়েছে ৯৮ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ সেপ্টেম্বর।

সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৮৪ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১২ টাকা ৩৯ পয়সা। এছাড়া ইউনিট প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিউ) হয়েছে ৮১ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড: গত ৩০ জুন, ২০২২ তারিখের সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য প্রতিষ্ঠানটি ৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৭৩ পয়সা। গত ৩০ জুন, ২০২২ তারিখে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) ছিল ১২ টাকা ৭১ পয়সা।

ফান্ডটির লভ্যাংশ প্রাপ্তির জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।

পুঁজিবাজারে রেস অ্যাসেট ম্যানেজম্যান্ট পরিচালিত ১০ ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফান্ডগুলোর ট্রাস্টি ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় ২০৭ কোটি টাকার বেশি ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ফান্ড গুলো হচ্ছে-

ইবিএল এনআরবি ফান্ড ১১ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ফার্স্ট জনতা ব্যাংক ফান্ড ৭ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে।

পপুলার লাইফ ফার্স্ট ফান্ড  ৭ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট ফান্ড  ৭ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে।

পিএইচপি ফার্স্ট ফান্ড  ৭ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এবি ব্যাংক ফার্স্ট ফান্ড ৭ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আইএফআইসি ফার্স্ট ফান্ড  ৭ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে।

এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড  ৭ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ইবিএল ফার্স্ট ফান্ড  ৬.৫০ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ফান্ড ৬ শতাংশ হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments