শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা১৬ অক্টোবর মৌসুমের প্রথম এলক্লাসিকো
spot_img
spot_img

১৬ অক্টোবর মৌসুমের প্রথম এলক্লাসিকো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন মৌসুমের সূচি ঠিক হয়ে গেছে লা লিগার। দ্বিতীয় বিভাগ থেকে উন্নীত আলমেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আগস্টে লা লিগা ফুটবলের শিরোপা রক্ষার মিশনে নামবে রিয়াল মাদ্রিদ। অপরদিকে রায়ো ভায়েকানোর বিপক্ষে হোম ম্যাচ দিয়ে ২০২২-২৩ লিগ মিশন শুরু করবে স্পেনের আরেক জায়ান্ট বার্সেলোনা।


আগস্ট মাসের ১৩-১৪ স্প্যানিশ ফুটবলের শীর্ষ লীগ শুরু হবে এবং শেষ হবে ২০২৩ সালের ৪ জুন। মাঝখানে অবশ্য ২০২২ কাতার বিশ্বকাপের জন্য ৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে টুর্নামেন্ট।
প্রতিবেশী গেটাফের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লিগ মিশন শুরু করবে অ্যাটলেটিকো মাদ্রিদ। এছাড়া সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর। ফিরতি ম্যাচ ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত হবে পরের বছর ১৯ মার্চ।

রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের দুই ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮ সেপ্টেম্বর ও ২৬ ফেব্রুয়ারি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments