ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৩১৮ কোটি ৮৭ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সুত্র মতে, কোম্পানিটি ২ কোটি ৩২ লাখ ৮১ হাজার ৩৪৪ টি শেয়ার হাতবদল করেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে শাইন পুকুর সিরামিক্স। গত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ৮৯৯ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৪ কোটি ৮৫ লাখ টাকা।
১ কোটি ৩৭ লাখ ৯২ হাজার ৫৬৪ টি শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে জে এম আই হসপিটাল। যার বাজার মূল্য ১১৯ কোটি ৯১ লাখ ৮৩ হাজার টাকা।
ডিএসইতে লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং, ফু-ওয়াং ফুডস, আই পি ডি সি, আরএকে সিরামিক্স, মুন্নু ফেব্রিক্স, সাইফ পাওয়ারটেক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments