ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে রয়েছে মেঘনা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৬০.১০ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সুত্র মতে, সপ্তাহজুড়ে মেঘনা ইন্সুরেন্স সর্বমোট ৪ লাখ ৯০ হাজার টাকা লেনদেন করে। যা প্রতিদিন গড়ে ৯৮ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ১৩..৪৬ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৫ কোটি ১২ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ২ লাখ ৪৫ হাজার টাকা।
এবং ১১.৩৩ শতাংশ দর বেড়ে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনারগাঁ টেক্সটাইল।
ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো:-আল-হাজ্ব টেক্সটাইল মিলস্, ফাইন ফুডস, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস ট্রান্সমিশন, গ্লোবাল হেভি কেমিক্যালস, ইনটেক, প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments