ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে রয়েছে এ্যাপেক্স ট্যানারি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.৩৭ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সুত্র মতে, সপ্তাহজুড়ে এ্যাপেক্স ট্যানারি সর্বমোট ৪ কোটি ৯৪ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা প্রতিদিন গড়ে ৯৮ লাখ ৯৪ হাজার টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস ইন্সুরেন্স। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৯.১৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৮ কোটি ৮৫ লাখ ১৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৭৭ লাখ ৩ হাজার টাকা।
এবং ৮.৩৩ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিস।
ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো:-ইস্টল্যান্ড ইন্সুরেন্স, ইয়াকিন পলিমার, প্যারামাউন্ট ইন্সুরেন্স, রংপুর ডেইরী, এশিয়া ইন্সুরেন্স, সানলাইফ ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.
























Recent Comments