শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদ১৮ কোম্পানির এজিএম আজ
spot_img
spot_img

১৮ কোম্পানির এজিএম আজ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ রোববার অনুষ্ঠিত হবে। আলোচ্য সভায় কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ঘোষণাকৃত ডিভিডেন্ডের অনুমোদন ও সম্মতি নিবে শেয়ারহোল্ডারদের কাছ থেকে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

এসিআই ফর্মুলেশন: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১০ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৭ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

এসিআই লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ১৭ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

অ্যাডভেন্ট ফার্মা: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ বেলা ১২ টায় হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২০ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

আলিফ ম্যানুফ্যাকচারিং: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ দুপুর ১ টায় গুলশান ক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করেছিলো ২১ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

বাংলাদেশ অটোকারস: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ বেলা সাড়ে ১২ টায় হাইব্রিড সিস্টেমে ১১০, তেজগাঁও I/A, ঢাকায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ২০ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১০ টায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ২৫ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

ক্রাফ্টসমেন ফুটওয়ার: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ১৮ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

ড্যাফোডিল কম্পিউটারস: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ২১ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

ফারইস্ট নিটিং: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ১৪ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

ইনটেক লিমিটেড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ১৭ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ০.২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

খুলনা পাওয়ার: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ১৮ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

মামুন এগ্রো: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ১৪ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

মাস্টার ফিড: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১২ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ২৬ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

সালভো কেমিক্যাল: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ বিকেল ৩ টা ১৫ মিনিটে কাকরাইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে। কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ২১ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ২.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

সোনারগাঁও টেক্সটাইল: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ বেলা ১২ টায় হাইব্রিড সিস্টেমে জেলা শিল্পকলা একাডেমী, বরিশালে অনুষ্ঠিত হবে।  কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ১৭ নভেম্বর, ২০২৪।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

ভিএফএস থ্রেড ডাইং: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ বেলা সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

জাহিন স্পিনিং: কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ২৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সকাল ৯টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে আলোচ্য সভা শুরু হয়েছে কিনা এখনো তা জানা যায়নি। কোম্পানিটির এ সভা ধানমন্ডি পার্টি সেন্টার, ঢাকায় এবং ডিজিটাল মাধ্যমেও হওয়ার কথা জানিয়েছিলো।

এর আগে কোম্পানিটির রেকর্ড ডেট ছিলো ২১ নভেম্বর, ২০২৪। কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত অর্থবছরে নো ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments