শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

২ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-

প্রভাতী ইন্স্যুরেন্স: গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস কমেছে এবং ক্যাশ ফ্লো নেগেটিভ হয়েছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৩ পয়সা(restated)। এই হিসেবে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় কমেছে।

এছাড়াও কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ১ টাকা ৯০ পয়সা (নেগেটিভ)। যা আগের বছরে ১ টাকা ২২ পয়সা ছিলো।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ৫৬ পয়সা।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স: ২০২২ সালের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আলোচিত হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৯৪৪ কোটি ৭০ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৮৬৬ কোটি ৯৯ লাখ টাকা।

কোম্পানিটির ২০২২ সালে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৯৭৫ কোটি ৭৮ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিলো ৩ হাজার ৮৭৫ কোটি ২৪ লাখ টাকা।

এছাড়া কোম্পানির ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৯৯০ কোটি ৮৬ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৩ হাজার ৮৭৪ কোটি ৫১ লাখ টাকা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ফান্ডের পরিমাণ বেড়েছে ১১৬ কোটি ৩৫ লাখ টাকা। এবং ব্যয় ছিল ২২৮ কোটি ৯৪ লাখ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments