ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ২ কোম্পানি সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুটি হচ্ছে-
রবি আজিয়াটা লিমিটেড: প্রথম প্রান্তিক (জানুয়ারি’২০২১-মার্চ’২০২১) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিনিউকেশন খাতের এ কোম্পানি। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা।
প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.৬৮ টাকা। এছাড়া একই সময়ের জন্য শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬৬ টাকা।
এদিকে ৩১ ডিসেম্বর ২০২০ অনুযায়ী কোম্পানিটির ইপিএস ছিল ০.৩৩ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫.৩৬ টাকা এবং শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩.৯০ টাকা।
ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ২ টাকা ০১ পয়সা।
আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা।
একই সময়ে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৫ কোটি ৯৮ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৭ কোটি ৮৫ লাখ টাকা।
অন্যদিকে দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২০-ডিসেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৩৬ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৩ টাকা ৬২ পয়সা।
আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ২ টাকা ৭৭ পয়সা।
৬ মাসে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ১৩ কোটি ১০ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ১৪ কোটি ১১ লাখ টাকা।
৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৫ টাকা ১৭ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির এনএভি হয়েছে ৫৬ টাকা ১২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments