ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভূক্ত ২ কোম্পানি বার্ষিক সাধারণ সভার (এজিএম) ভেন্যু নির্ধারণ করা হয়েছে। কোম্পানি দুটি হাইব্রিড সিস্টেমে এজিএম সম্পন্ন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে- ইসলামিক ফাইন্যান্স এবং ন্যাশনাল ব্যাংক পিএলসি।
তথ্যমতে, ইসলামিক ফাইন্যান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির ৪২তম বার্ষিক সাধারণ সভা ৭ই আগস্ট সকাল সাড়ে ১১টায় সামারাই কনভেনশন সেন্টার, ২৩/জি/৭, পান্থপথ, ঢাকা-১২০৫-এ অনুষ্ঠিত হবে।
এছাড়া, ন্যাশনাল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত কোম্পানির ২৪তম বার্ষিক সাধারণ সভা হাইব্রিড সিস্টেমে রাওওয়া কমপ্লেক্স, ঈগল হল, ভিআইপি রোড, মহাখালী, ঢাকা-১২০৬, বাংলাদেশ-এ অনুষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments