ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানি দুইটির নাম পরিবর্তনের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে-
কনফিডেন্স সিমেন্ট: কোম্পানিটির নাম “কনফিডেন্স সিমেন্ট লিমিটেড” এর পরিবর্তে “Confidence Cement PLC” করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক: কোম্পানিটির নাম “ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড” এর পরিবর্তে “ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি” করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, কোম্পানি দুইটির প্রস্তাবিত নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত আগামীকাল ১৩ জুলাই, ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে। এছাড়া অন্যান্য তথ্য (নাম ছাড়া) অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.




























Recent Comments