বুধবার, ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন২ দিনে প্রভাসের সিনেমার আয় ২৯২ কোটি
spot_img
spot_img

২ দিনে প্রভাসের সিনেমার আয় ২৯২ কোটি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আদিপুরুষ’। গত ১৬ জুন ভারতের ৮ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগে চড়া মূল্যে টিকিট বিক্রি করে আলোচনার জন্ম দেয়। মুক্তির প্রথম দিনে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে এটি। তবে দ্বিতীয় দিনে বিশ্বব্যাপী আয়ের অঙ্ক কিছুটা কমেছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে ‘আদিপুরুষ’ বিশ্বব্যাপী আয় করে ১৩৬.৮৪ কোটি রুপি, দ্বিতীয় দিন আয় করেছে ৮৫ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ২২১.৮৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২৯২ কোটি ৯০ লাখ টাকার বেশি।

৫০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে সাড়া ফেললেও দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হয়েছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে রয়েছেন কৃতি স্যানন। সিনেমাটিতে রাবণ চরিত্রে অভিনয় করেছেন সাইফ আলী খান।

তিন ভাগে নির্মিত হচ্ছে ‘আদিপুরুষ’। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। গত বছরের জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু শুরুতেই দুর্ঘটনার কবলে পড়ে এটি। সিনেমার সেটে আগুন লাগে। তবে সব সংকট কাটিয়ে মুক্তি পেয়েছে আলোচিত এই সিনেমা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments