সোমবার, ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা২৩ বছর বয়সেই ২২ হ্যাটট্রিক
spot_img
spot_img

২৩ বছর বয়সেই ২২ হ্যাটট্রিক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রতিপক্ষের গোলমুখে আরালিং হালান্ড থাকা মানেই অস্বস্তিকর। আর ফর্মে থাকলে তো কথাই নেই। ‘গোল মেশিন’ নামের স্বার্থকতা প্রমাণ করাই যেন হালান্ডের কাজ। সেটাই আরেকবার দেখালেন নরওয়ের তারকা। আলো ছড়ালেন জাতীয় দলের হয়ে।কসোভোর বিপক্ষে প্রীতি ম্যাচে দলের ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেছেন হালান্ড।

ম্যাচের ১৫তম মিনিটে হেডে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড। ৭০তম মিনিটে পাল্টা আক্রমণে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করার পাঁচ মিনিট পর কোনাকুনি শটে জয় নিশ্চিত করেন ম্যানচেস্টার সিটি তারকা।

এ নিয়ে সব মিলিয়ে ২২টি হ্যাটট্রিক করে ফেললেন হালান্ড। অথচ বয়স মাত্র ২৩! দেশের হয়ে তার হ্যাটট্রিক হলো তিনটি। আর নিজের বর্তমান ক্লাব সিটির হয়ে দুই বছরের ক্যারিয়ারে তিনি হ্যাটট্রিক করেছেন ৯টি। তার বাকি ১০টি হ্যাটট্রিক মোল্ডা, সালসবুর্ক ও বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। জাতীয় দলের হয়ে ৩২ ম্যাচে ৩০ গোল হলো হলান্ডের।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments