ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার ১১ মার্চ, ২০২৪ তারিখ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন ভর্তি রোগীদের ৫ জন ঢাকা মহানগরের, বাকি ৫ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার বাসিন্দা।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪৯৪ জনে।আজ সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৯ জন চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি আছেন ৩৯ জন এবং ঢাকার বাইরে ৩০ জন।
উল্লেখ, চলতি বছরে মোট ২০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments