ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তিন কার্যদিবস পর আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে এসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানে ফিরেছে। এছাড়া সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। তবে কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৩ ফেব্রুয়ারি ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩০ শতাংশ বা ১৭.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৮১.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫০.৫৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৭.০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৬.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৭টির। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৩৩ লাখ ২৯ হাজার ৭৭৯টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ৩৮৬ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৯৪ কোটি ৬১ লাখ ৪২ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৩৫.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৪.৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪৬.০৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০৯.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৮টির। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ১১৩টি শেয়ার ১ লাখ ২৮ হাজার ২৭৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭০২ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৯১ কোটি ৬৮ লাখ ৫ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৯ শতাংশ বা ৩১.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৬৫.২০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.১৮ শতাংশ বা ১৭.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৫৩.৭০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৬১ লাখ ৬০ হাজার ৬৮৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments