মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সাপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলোর গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৩ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭১ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ১০ পয়সা।

ঢাকা ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৭ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭৫ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৭৭ পয়সা। আগের বছর ছিলো ৩৩ টাকা ৯৯ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) করেছে ৮২ পয়সা। আগের বছর ছিলো ৫৪ পয়সা।

ইউনিয়ন ইন্স্যুরেন্স: কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সমাপ্ত সময়ের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৮৯ পয়সা। যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৪৫ পয়সা। আগের বছর ছিলো ১৬ টাকা ৬৬ পয়সা।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৮২ পয়সা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments