সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতি৩,০০০ কোটি টাকা পুনঃঅর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি করল স্ট্যান্ডার্ড ইসলামী...
spot_img
spot_img

৩,০০০ কোটি টাকা পুনঃঅর্থায়নের জন্য বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক।

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উত্তরবঙ্গে কৃষি-ভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে সহায়তা প্রদানের জন্য স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের ৩,০০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় একটি চুক্তি স্বাক্ষর করেছে। ৩১ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, নির্বাহী পরিচালক জনাব আরিফ হোসেন খান এবং পরিচালক (কৃষি ঋণ বিভাগ-২) জনাব এ কে এম সাঈদুজজামান; এবং স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এমডি (চলতি দায়িত্ব) জনাব মো. সিদ্দিকুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট এবং এসএমই, এগ্রি ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোহাম্মদ আমজাদ হোসেন ফকির উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক কৃষি উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, বিপণন, কৃষি-ভিত্তিক শিল্প এবং রপ্তানিমুখী কার্যক্রমসহ কৃষি-সংশ্লিষ্ট সামগ্রিক ভ্যালু চেইনে অর্থায়ন করবে। এই উদ্যোগের লক্ষ্য হলো দেশের উত্তরাঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং আয় বৃদ্ধিতে সহায়তা করা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments