ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে দেশের পুঁজিবাজার। আগামী ১৯ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দেশের উভয় স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ থাকবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ এপ্রিল থেকে নির্ধারিত সময় পুঁজিবাজারের লেনদেন চালু হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

জানা গেছে, আগামী ২৪ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি সকাল ১০ টায় শুরু হবে এবং দুপুর ২টা ২০মিনিট পর্যন্ত চলবে এবং পোস্ট ক্লোজিং শুরু দুপুর ২টা ২০ মিনিটে, শেষ হবে দুপুর ২টা ৩০ মিনিটে। এছাড়া অফিস সময় সকাল ৯ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত হবে।
উল্লেখ্য, রোজা ২৯ হিসেবে এ ছুটি নির্ধারণ করা হয়েছে। তবে রোজা যদি ৩০টি হয়, সে হিসেবে ছুটি আরো একদিন বাড়বে। অর্থাৎ ৩০ রোজা হলে ঈদের ছুটির পর আগামী ২৫ এপ্রিল থেকে পুঁজিবাজারে লেনদেন যথারীতি শুরু হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments