শনিবার, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণ৫০ কোটির ওপরে শেয়ার লেনদেন: চাঙ্গাভাব দিয়ে সপ্তাহ শেষ
spot_img
spot_img

৫০ কোটির ওপরে শেয়ার লেনদেন: চাঙ্গাভাব দিয়ে সপ্তাহ শেষ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বর্তমান পুঁজিবাজার যে গতি নিয়ে চলছে তাতে খুব শিগগিরই বিগত সময়ের ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখতে পাবেন বিনিয়োগকারীরা। উত্থানের ধারাবাহিকতায় আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫০ কোটির ওপরে শেয়ার লেনদেন হয়েছে যা অত্যন্ত ইতিবাচক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

জানা যায়, আজ ৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৭.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০৬.০২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৫২.১৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৭.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির। সারাদিনে ডিএসইতে ৫০ কোটি ৩৯ লাখ ২৮ হাজার ৩৯৪টি শেয়ার ২ লাখ ৩৪ হাজার ৩৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৮৬ কোটি ২৬ লাখ ৮৯ হাজার টাকা।

গতকাল ৫ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৬ শতাংশ বা ৫৩.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৫৮৮.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৪৯.৯৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৩.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১৩২.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৩টির, কমে ১০০টির এবং অপরিবর্তিত রয় ৫৪টির। সারাদিনে ডিএসইতে ৪৫ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ৪১৭টি শেয়ার ১ লাখ ৯৯ হাজার ৬৭৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৩৯৮ কোটি ৫১ লাখ ১১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৯ শতাংশ বা ৬৩.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২০৮.৮৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৮ শতাংশ বা ৩৬.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৭৭৪.৯৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৮১৪ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৪৩ কোটি ৯৫ লাখ ৫০ হাজার ৪৮৬ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১২ কোটি ৯৯ লাখ ৬ হাজার ৩২৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments