রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন৫৬ বছরে এবারই প্রথম, অবাক হলেন নির্মাতা
spot_img
spot_img

৫৬ বছরে এবারই প্রথম, অবাক হলেন নির্মাতা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি ৮৮টি চলচ্চিত্র পরিচালনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। যা বাংলাদেশি চলচ্চিত্রে কোনো একক পরিচালকের সর্বাধিক চলচ্চিত্র পরিচালনা এবং সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছেন।

বাংলাদেশের ছবির ‘টাইটেলে’ সর্বোচ্চ পদবী ব্যাবহারের ইতিহাস রয়েছে তাঁর। কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র সম্পাদক, সংগীত পরিচালক সহ আরও কয়েক শাখায় কাজ করেছেন তিনি।

অথচ যে ঝন্টু সিনেমা নিয়ে এফডিসিতেই বেশি সময় কাটিয়ে দিয়েছেন সেই তিনি বিশেষ দিনে জানালেন এফডিসিতে কখনও জন্মদিনের কেক কাটা হয়নি তার। কেউ উদযাপনের আগ্রহও দেখাননি।

গতকাল ছিল এই পরিচালকের জন্মদিন। বিশেষ এই দিনটি চিরচেনা এফডিসিতে রাঙিয়ে দিল ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার টিম। কেক কেটে, তাকে নিয়ে হইহুল্লোড় করেই কাটল দিনটি। এ সময় দেলোয়ার জাহান ঝন্টু বললেন, ৫৬ বছর পর প্রথম এফডিসিতে জন্মদিন পালন করলাম। খুবই আনন্দ লাগছে। খুশি হয়েছি।

গত ২৯ ডিসেম্বর থেকে এফডিসিতে বিশাল সেট তৈরি করে শুটিং হয় ১৯৭১ সালে নৌ সেক্টর কর্তৃক পরিচালিত সেই গেরিলা অভিযানের বীরত্বের গল্প নিয়ে সিনেমা ‘অপারেশন জ্যাকপট’এর। সিনেমাটির পরিচালক হিসেবে রয়েছেন দেলোয়ার জাহান ঝন্টু। আরও আছেন কলকাতার রাজিব বিশ্বাস। সিনেমাটি তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে কিবরিয়া । প্রযোজক হিসেবে রয়েছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। তার নেতৃত্বেই পরিচালক ঝন্টুকে বিশেষ দিনে সারপ্রাইজ দেওয়া হয়।

এ সময় নির্মাতা রাজিব বিশ্বাস, সিনেমাটির অভিনয়শিল্পী ইমন, জিয়াউল রোশান, শিপন মিত্র, জয় চৌধুরী ও শিমুল খানসহ অনেকেই।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments