রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
spot_img
spot_img

৬ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৬ কোম্পানির প্রথম এবং তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

জুট স্পিনার্স লিমিটেড: কোম্পানিটি পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫০ পয়সা। গত বছর একই সময়ে ১২ টাকা ৪৫ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫২৭ টাকা ৬৯ পয়সা নেগেটিভ।

এগ্রো অর্গানিকা পিএলসি: এসএমই প্ল্যাটফর্মের অধীনে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ৩৩ পয়সা। তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির আয় হয়েছে ১ টাকা ১২ পয়সা। গতবছর একই সময়ে ৯৮ পয়সা আয় হয়েছিল। কিউআই পরবর্তী শেয়ার হিসাবে কোম্পানির ৯ মাসে ইপিএস হয়েছে ৮৯ পয়সা। আর প্রথম ৩ মাসে ইপিএস হয়েছে ৩০ পয়সা।

এছাড়া আলোচ্য সময়ে এগ্রো অর্গানিকা পিএলসির কিউআই পরবর্তী শেয়ার হিসাবে এনএভি দাঁড়িয়েছে ১২ টাকা ৮২ পয়সা।

জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড: কোম্পানিটি গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ (জুলাই-সেপ্টেম্বর’২৩) তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

আলোচিত সময়ের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির একত্রিতভাবে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। যা আগের বছর একই সময়ে আয় ছিল ১৮ পয়সা।

এদিকে হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির সমন্বিত লোকসান দাঁড়িয়েছে ৪ টাকা ২৫ পয়সা। গত বছরের একই সময়ে কোম্পানিটির সমন্বিত আয় ছিলো ৬৩ পয়সা।

এছাড়াও কোম্পানিটির এনওসিএফপিএস সমন্বিতভাবে হয়েছে ১টাকা ৪৯ পয়সা (নেগেটিভ)।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ২৩টাকা ৫৩ পয়সা হয়েছিলো।

ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড: কোম্পানিটি পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএসে লোকসান কমেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২২ পয়সা। গত বছর একই সময়ে ২৮ পয়সা লোকসান হয়েছিল। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান কমেছে ৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২ টাকা ৭০ পয়সা।

এস.এস. স্টিল লিমিটেড: কোম্পানিটি পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আলোচিত অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ০.০২ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ০.০১ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির পুনর্মূল্যায়ন সহ সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৪.০১ টাকা এবং পুনর্মূল্যায়ন ছাড়া ২১.৫৬ টাকা।

ইনটেক লিমিটেড: কোম্পানিটি পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, আলোচিত সময়ের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। যা আগের বছর লোকসান ছিল ১৬ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৩৬ পয়সা লোকসান হয়েছে।

এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.০৫ টাকা লোকসান রয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments