শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হারল পাকিস্তান
spot_img
spot_img

৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটে হারল পাকিস্তান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন শুরুর আশায় দলে বড় পরিবর্তন এনেছিল পাকিস্তান। বাদ পড়েছিলেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের মতো তারকারা। কিন্তু পরিবর্তিত স্কোয়াড নিয়ে শুরুটা মোটেও শুভ হলো না। হ্যাগলি ওভালে রোববার অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৯১ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে পাকিস্তান। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

অভিজ্ঞতা-ঘাটতির পাকিস্তান দল শুরুতেই ভেঙে পড়ে। মাত্র ১১ রানেই টপঅর্ডার গুঁড়িয়ে যায়। খুশদিল শাহ (৩২), সালমান আগা (১৮) ও জাহানদাদ খান (১৭) ছাড়া কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ফলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ইতিহাসে পাকিস্তানের এটি সবচেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার লজ্জাজনক রেকর্ড—আগের সর্বনিম্ন ছিল ১০১ রান।

নিউজিল্যান্ডের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে এই ধস নেমেছে। জ্যাকব ডাফি মাত্র ৩.৪ ওভারে ১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। কাইল জেমিসন ৪ ওভারে ৮ রানে তুলে নেন ৩ উইকেট, তিনিই হন ম্যাচসেরা। ব্যাট হাতে লক্ষ্য তাড়ায় ঝড় তুলে দেয় কিউই ওপেনাররা। টিম শেইফার্ট (৪৪) ও ফিন অ্যালেন (২৯*) মিলে গড়েন ৫৩ রানের জুটি। টিম রবিনসন যোগ করেন ১৮ রান। মাত্র ১০.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments