মঙ্গলবার, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঅবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবাকে খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী প্রসূন আজাদ
spot_img
spot_img

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বাবাকে খুঁজে পাচ্ছেন না অভিনেত্রী প্রসূন আজাদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: লাক্স তারকাখ্যাত অভিনয়শিল্পী প্রসূন আজাদের বাবা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজাদ হোসেনের খোঁজ মিলছে না। শুক্রবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বালে জানিয়েছেন অভিনয়শিল্পী প্রসূন আজাদ।

তিনি আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুক পোস্টে লিখেছেন, ‘আমার আব্বুকে কেউ রাস্তায় বা হাসপাতালে বা যেকোনো জায়গায় দেখলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। শুক্রবার বিকেল চারটা থেকে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি। মুঠোফোনও সঙ্গে নেয়নি।

প্রসূন আজাদ গণমাধ্যমকে বলেন, ‘আমার বাসা টিকাটুলী, আম্মু-আব্বুর মালিবাগ। দিনে অন্তত আব্বু ৫-৬ বার আমার সন্তানদের সঙ্গে ভিডিও কলে কথা বলে। ওদের সঙ্গে কথা না বলে আব্বু থাকতেই পারে না। আমার সেই আব্বু গতকাল বিকেল চারটা থেকে এখন পর্যন্ত একটা কলও দেয়নি। কোথায় আছে আমার আব্বু, আমরা কেউই জানি না। বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ নেই।

প্রসূনের মা শাহানা বেগমও পুলিশ কর্মকর্তা, গত মাস থেকে তিনি অবসরে। প্রসূন বললেন, ‘আমরা ভেবেছিলাম, আব্বু হয়তো চলে আসবে বা আমরা হয়তো তাকে পেয়ে যাব। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ নেই। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি, থানায় জানানোর।

বাবার স্বাস্থ্য নিয়ে প্রসূন জানান, তার বাবা আজাদ হোসেনের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস আছে। কিছুদিন আগে তাঁর স্ট্রোক হয়েছে। তাই লাইফস্টাইলেও অনেক বদল আনতে হয়েছে।

কারও সঙ্গে আপনার বাবার কোনো বিরোধ আছে কি, কাউকে সন্দেহ হয়-এমন প্রশ্নে প্রসূন আজাদ বললেন, ‘আমার আব্বার কারও সঙ্গে কোনো বিরোধ নেই। বরং তাঁর সঙ্গে সবারই খুব ভালো সম্পর্ক। তিনি ভীষণ প্রাণখোলা মানুষ। আড্ডা দিতে ভালোবাসেন। আমার পরোপকারী আব্বু গেল কোরবানিতেও একজন অসহায় মানুষকে নিজের টাকা দিয়ে ঘর বানিয়ে দিয়েছেন। এটা বলছি এই কারণে, সে বরাবরই খুবই পরোপকারী একজন মানুষ। জানি না, আমার সেই আব্বুটা কই আছে? কী করছে?’

প্রসূন আজাদ ২০১২ সালে লাক্স–চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর একাধিক নাটকে ও কিছু সিনেমায় নিয়মিত অভিনয় করেন। পরে হঠাৎ অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন। সর্বশেষ গত বছর তাঁর অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমা মুক্তি পায়। প্রসূন এখন সংসারে বেশি মনোযোগী। দুই সন্তানের মা হয়েছেন তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments