ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পদোন্নতি পেয়েছেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ৭ উপ-মহাব্যবস্থাপক। তাদেরকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে।

আজ রোববার (২২ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, আইসিবির নিম্নবর্ণিত ৭ উপ-মহাব্যবস্থাপক/সমমান পদে কর্মরত কর্মকর্তাদের মহাব্যবস্থাপক পদে (জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাঃ ৬৬০০০ -৭৬৪৯০) পদোন্নতি প্রদান করা হলো।
পদোন্নতি প্রাপ্ত ৭ মহাব্যবস্থাপক হলেন- আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান, প্রভাস রঞ্জন রায়, নসমিন আনোয়ার, টিপু সুলতান ফারাজী, মো. নজরুল ইসলাম, শুকলা দাশ এবং তানজিনা চৌধুরী। এদের সকলেই আইসিবি প্রধান কর্যালয় কর্মরত। সূত্র: অর্থ মন্ত্রণালয়
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments