রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদআগামীকাল থেকে আবারও শুরু রহিমা ফুডের লেনদেন
spot_img
spot_img

আগামীকাল থেকে আবারও শুরু রহিমা ফুডের লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বহু আলোচিত রহিমা ফুড কর্পোরেশনের শেয়ার লেনদেন দীর্ঘ দিন বন্ধ থাকার পর পুনরায় আগামীকাল ২৯ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হবে। ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেনের অনুমতি দিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

তথ্যমতে, মঙ্গলবার থেকে রহিমা ফুড ‘এ’ক্যাটাগরিতে ডিএসইতে লেনদেন শুরু করবে। ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে : “RAHIMAFOOD” এবং কোম্পানি কোড হচ্ছে : ১৪২৮১।

শেয়ারটি লেনদেনের প্রথম দিন থেকেই সার্কিট ব্রেকার চালু থাকবে। বর্তমানে কোম্পানিটি সিএসইতে লেনদেন হচ্ছে। আজ সিএসইতে রহিমা ফুড সর্বশেষ ১৭৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। এটিই কোম্পানির ফ্লোর প্রাইস হিসাবে নির্ধারণ হবে।

এর আগে চলতি বছরের ১২ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম সাক্ষরিত সিএসইর ব্যবস্থাপনা পরিচালক বরাবর কোম্পানিটির শেয়ার লেনদেনের স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার করে তা জানানোর জন্য চিঠি দেয়। চিঠিতে বিনিয়োগকারীদের স্বার্থে লেনদেন স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহার করে কমিশনকে জানাতে বলা হয়েছে। একইসঙ্গে কোম্পানিটির শেয়ার লেনদেন পুনরায় চালুর বিষয়ে জানাতে বলা হয়েছে। চিঠি ইস্যুর ৩ কার্যদিবসের মধ্যে এসব জানাতে বলা হয়েছিল।

একইদিনে রহিমা ফুডের তালিকাচ্যুতিকে কেন্দ্র করে কয়েকটি বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা ও সুপারিশ চেয়ে চিঠি দিয়েছে বিএসইসি। চিঠিতে বলা হয়েছে, কোম্পানির অস্বেচ্ছায় তালিকাচ্যুতির ক্ষেত্রে ডিএসইর বিস্তৃত কোন পদ্ধতি আছে কিনা। এছাড়া তালিকাচ্যুতির পূর্বে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য স্টক এক্সচেঞ্জের দায়িত্ব সম্পর্কে জানাতে বলা হয়েছে।

এছাড়াও তালিকাচ্যুত রহিমা ফুড ও কোম্পানিটির পরিচালকদের বিরুদ্ধে লিস্টিং আবেদন ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯ এর ধারা ৯(৪) এর কোন শর্ত পরিপালন না করায় কোন ব্যবস্থা নিয়েছে কিনা জানতে চেয়েছে কমিশন। একইসঙ্গে তালিকাভুক্তির চুক্তি ও তালিকাভুক্তিকালীন সময়ে প্রদত্ত কোন শর্ত ভঙ্গ করার জন্য কোম্পানি, ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহি কর্মকর্তা/ স্বীকৃত প্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকলে, তাও জানাতে বলা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments