বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যআগামীকাল পরিবার দিবস
spot_img
spot_img

আগামীকাল পরিবার দিবস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামীকাল আন্তর্জাতিক পরিবার দিবস। জাতিসংঘ পরিবার সম্পর্কিত বিষয় সমূহের উপর গুরুত্ব আরোপ করতে শুরু করে ১৯৮০ সালের দিকে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সুপারিশের প্রেক্ষিতে ১৯৮৩ সালে সামাজিক উন্নয়ন কমিশনের ১৯৮৩/২৩ নং রেজুলেশনের মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়ায় পরিবারের গুরুত্বের উপর সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির জন্য মহাসচিবের সহযোগিতা কামনা করা হয়। প্রতি বছর ১৫ মে আন্তর্জাতিক পরিবার দিবস পালন করার উদ্দ্যেশ্যে ১৯৯৩ সালের সাধারণ পরিষদে রেজুলেশন A/RES/47/237 গৃহীত হয়।

অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ২৯মে ১৯৮৫ তে ১৯৮৫/২৯ নং রেজুলেশন “উন্নয়ন প্রক্রিয়ায় পরিবার” নামে সাধারণ অধিবেশনের ৪৪ নং সেশনে একটি সাময়িক আলোচনার প্রস্তাব আনা হয়। এতে জাতিসংঘ মহাসচিবের প্রতি অনুরোধ করা হয় যেন বিষয়টি সরকার, আন্তসরকার, এনজিও এবং সর্বস্তরের জনগণের কাছে গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়।

জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গুরুত্বপূর্ণ কার্যক্রম ও অনুরোধের ধারাবাহিকতায় ১৯৮৯ সালের ৯ ডিসেম্বর সাধারণ পরিষদের ৪৪/৮২ নং রেজুলেশনের মাধ্যমে ১৯৯৪ সালকে আন্তর্জাতিক পরিবার বর্ষ ঘোষণা করা হয়।

পরিবারকে উন্নয়নের কেন্দ্রবিন্দু বিবেচনা করে পরিবারের সকল সদস্যের সুখ ও সমৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা অপরিহার্য । তাই পরিবারের সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রতিও সকলকে সচেষ্ট থাকতে হবে এবং বিষয়টির গুরুত্ব তুলে ধরতে সর্বস্তরের জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি মূলক কার্যক্রম বাড়াতে হবে।

এছাড়া গত বছর ২০২২ সালে দেশে পরিবার দিবস পালন করা হয়েছে, যার প্রতিপাদ্য বিষয় ছিলো- পরিবার ও নগরায়ন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বেশ কয়েকটি লক্ষ্য অর্জনের পূর্বশর্ত হচ্ছে টেকসই নগরায়ন। তাই আমাদের চলমান নগরায়ন কে পরিকল্পনার আওতায় এনে এর দীর্ঘস্থায়ীতা নিশ্চিত করাই সর্বস্তরের সকলের কর্তব্য।

উল্লেখ্য, বাংলাদেশ সহ বিশ্বব্যাপী প্রতিবছর আন্তর্জাতিক পরিবার দিবস পালনের উদ্দেশ্য এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে পরিবারের গুরুত্ব তুলে ধরতে সভা-সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments