ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ২৪ ডিসেম্বর অভিনেতা অনিল কাপুরের জন্মদিন। ৬৬ বছর পূর্ণ হল এই অভিনেতার বয়স। কিন্তু দেখলে বোঝার উপায় নেই, মনে হচ্ছে তার বয়স যেন কমেই চলেছে। এদিকে নানাও হয়েছেন তিনি।

এই অভিনেতার জন্মদিনে বড় মেয়ে সোনম কাপুর আহুজা বেশ আবেগতাড়িত। কারন সদ্য মা হয়েছেন তিনি। অনিল কাপুরের জন্মদিনে নানা নাতি না-দেখা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন সোনম। সঙ্গে অবশ্য তাদের বেশ কিছু ছোটবেলার ছবিও ভাগ করে নিয়েছেন।
বাবাকে শুভেচ্ছা জানাতে সোনম লিখলেন- পৃথিবীর সেরা বাবাকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তোমায় খুব ভালবাসি। তোমার থেকে ভাল বাবা আর কেউ হতে পারে না। তোমায় বাবা হিসেবে পেয়ে আমরা ধন্য। তোমার মেয়ে হয়ে জন্মে আমি গর্বিত।
তিন ছেলেমেয়ে আর জামাইকে নিয়ে সুখের সংসার এই অভিনেতার। সেই সঙ্গে চুটিয়ে চালিয়ে যাচ্ছেন কাজও। রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ‘ফাইটার’ নামক আরও একটি ছবির ঘোষণা ইতোমধ্যেই হয়ে গেছে। ঝুলিতে রয়েছে আরও একগুচ্ছ ছবি।
উল্লেখ্য, এই অভিনেতা ২৪ ডিসেম্বর ১৯৫৬ সালে জন্মগ্রহণ করেন। তিনি হিন্দি চলচ্চিত্রে অভিষেক করেন উমেষ মেহরার ‘হামারে তুমহারে’ সিনেমার মাধ্যমে। যশ চোপড়ার ‘মশাল’-এ অভিনেতা হিসেবে অভিনয়ের জন্য তিনি পুরস্কার পেয়েছেন। প্রথম ফিল্মফেয়ার পুরস্কার জেতেন এন.চন্দ্রের ‘তেজাব’ ছবির জন্য। সেরা অভিনেতার পুরস্কার জিতেন ইন্দ্র কুমারের ব্যথা সিনেমায় অভিনয়ের জন্যে। তার উল্লেখযোগ্য সিনেমা- ‘ও সাত দিন’, ‘মেরি জাং’, ‘জাংবাজ’, ‘কার্মা’, ‘মি. ইন্ডিয়া’, ‘ভিরাসাত’, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘তাল’, ‘পুকার’, ‘নো এন্ট্রি’, ‘ওয়েলকাম’, ‘রেস’ এবং ‘রেস ২’ -এর মত একাধিক ছবিতে তাঁর অভিনয় প্রতিভা সামনে এসেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments