ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ মে) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৬০ পয়সা বা ৭.৯৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩০ পয়সা বা ৭.৩২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর শেয়ার দর ২০ পয়সা বা ৭.১৪ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ ৬.৩৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্ক ৫.৭২ শতাংশ, ফু-ওয়াং ফুডস ৫.০০ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টস ৪.৯৯ শতাংশ, ক্যাপিটেক বিডিবিএল মিউচুয়াল ফান্ড ৪.৯২ শতাংশ, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স ৪.৫৫ শতাংশ এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স ৪.৩৬ শতাংশ বেড়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম


























Recent Comments