ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৬ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা বা ৬.৯৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৭ টাকা ৭০ পয়সা। এদিকে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড দর ৩০ পয়সা বা ৩.০৯ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং দেশবন্ধু পলিমার লিমিটেড ৭০ পয়সা বা ৩.০৭ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, জেনারেশন নেক্সট , ডেফোডিল কম্পিউটারস, ইয়াকিন পলিমার, খান ব্রাদার্স, জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড এবং বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments