ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের দ্য প্যানিনসুলা চিটাগাং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা)। কোম্পানিটির বোর্ড সভার নতুন তারিখ ও সময় পরবর্তী নোটিশের মাধ্যমে জানানো হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির বোর্ড সভা আজ ১৪ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। ওই সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করার কথা ছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments