
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৭ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৮টি কোম্পানির মোট ৭০ লাখ ২৪ হাজার ৯৭টি শেয়ার ৩৩ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটি ৫ কোটি ২ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ২ কোটি ৩৯ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২ কোটি ২৭ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ই-জেনারেশন ২ কোটি ২৫ লাখ ৯ হাজার, একমি পেস্টিসাইড ১ কোটি ৭৪ লাখ ৭১ হাজার, রেনেটা ১ কোটি ৬৪ লাখ ১৭ হাজার, ইস্টার্ন ব্যাংক ১ কোটি ২৪ লাখ ২৭ হাজার এবং এইচ আর টেক্সটাইল ১ কোটি ২০ লাখ ৪২ হাজার টাকার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments