ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ র্কার্যদিবস বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬২টি কোম্পানির মোট ১ কোটি ১৯ লাখ ১৩ হাজার ৫০৫টি শেয়ার ৪৭ কোটি ৮৩ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ২১ কোটি ১৫ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় বিএসআরএম স্টিল লিমিটেড ৪ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড ২ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- বিকন ফার্মা, কেডিএস এ্যাক্সেসরিজ, সোনালী পেপার, এমারেল্ড অয়েল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, সি পার্ল বিচ রিসোর্ট এবং ই-জেনারেশন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments