ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার, ১৭ আগস্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির ৮১ কোটি ৯৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ৪ হাজার ৩৮৪ বারে ৬৮ লাখ ৫ হাজার ১৭০ টি শেয়ার লেনদেন করে। এদিন শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ১২০.৭০ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। কোম্পানিটির ৬৯ লাখ ৩৩ হাজার ৮৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৫ কোটি ১২ লাখ ৮০ হাজার টাকা।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৭৪ লাখ ৩৬ হাজার ৫২০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- মালেক স্পিনিং, আইপিডিসি ফাইন্যান্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, কেডিএস এক্সেসরিস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইন্ট্রাকো এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments