
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ২৫ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২২ কোটি ৫৪ লাখ ৪ হাজার টাকার। এবং রুপালি ব্যাংক পিএলসি ২১ কোটি ২৭ লাখ ২ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রিফুয়েলিং, সি পার্ল বিচ রিসোর্ট, খুলনা প্রিন্টিং, ইউনিয়ন ক্যাপিটাল, মিডল্যান্ড ব্যাংক, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস এবং অলিম্পিক এক্সেসরিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments