ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এনআরবি ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ২৪ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে জেনেক্স ইনফোসিসের আজ ১২ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১০ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
এছাড়া আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স, লাভেলো, বেক্সিমকো ফার্মা, এমারেল্ড অয়েল, ইন্ট্রাকো এবং সোনালী আঁশ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments