মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরআবহাওয়ার সাথে রূপচর্চায় পরিবর্তন
spot_img
spot_img

আবহাওয়ার সাথে রূপচর্চায় পরিবর্তন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। এ সময় দিনে খানিকটা গরম আবার সন্ধ্যা নামলে ঠান্ডা অনুভূত হয়। ঝড়-বৃষ্টি ও কখনো কখনো আবহাওয়া শুষ্ক। এমন সময় পরিবর্তন আনতে হবে প্রতিদিনের রূপচর্চায়। গরম আসার আগে ত্বকের যত্নে সঠিক উপাদান ব্যবহারে ত্বকের নানা সমস্যা সারিয়ে তোলা সম্ভব। এমিনেন্স অর্গানিক স্কিন কেয়ার তাদের এক প্রতিবেদনে কয়েকটি ভেষজ উপকরণের বিস্তারিত তুলে ধরেছে। এতে রূপচর্চায় যষ্টিমধুর কথাও বলা হয়েছে।

যষ্টিমধু বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এটি মূলত গাছের শিকড়। এটি রোদে পোড়া ও পিগমেনটেশন কমাতে সাহায্য করে। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রেখে সতেজতা ফিরিয়ে দেয়। এ ছাড়াও এর এম্যান্ডেলিক অ্যাসিড ত্বকের মৃত কোষ ও ময়লা দূর করতে পারে। ত্বক দেখায় তারুণ্যদীপ্তময়।

এর প্যাক তৈরি করতে যষ্টিমধুর গুঁড়ার সঙ্গে গোলাপজল, চন্দন গুঁড়া, সামান্য কমলা বা লেবুর রস ও টকদই প্রয়োজন হবে। এগুলো একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে রাখুন ১০-১৫ মিনিটের জন্য। সপ্তাহে অন্তত একবার এ ফেসমাস্কটি ব্যবহার করুন।

বেস্ট হেল্থ ম্যাগাজিন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কুমড়োর মাস্ক ত্বকের জন্য ভীষণ উপকারি। একে ত্বকের সুপার-ময়েশ্চারাইজারও বলা হয়।

এর এনজাইম, বিটা-ক্যারোটিন, অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকে চমৎকার কাজ করতে পারে। ত্বকে বলিরেখা থেকে বাঁচায় কুমড়ায় থাকা ভিটামিন এ, সি ও ই উপাদানগুলো।

প্যাক- মিহি করে পেস্ট করা দেড় কাপ কুমড়ো ও ১ কাপের চার ভাগের ১ ভাগ পরিমাণ টক দইয়ের সঙ্গে ১ টেবিল-চামচ মধু এবং ১ টেবিল-চামচ বিশুদ্ধ অলিভ অয়েল ভালোভাবে মিশিয়ে পরিষ্কার ত্বকে লাগিয়ে রাখতে হবে।

এছাড়াও রূপচর্চায় মিষ্টি আলুর ব্যবহার করা হয়। পিটসবার্গ বিউটি এক্সামিনার-এর বিউটি ব্লগার সারাহ আফশার বলেন, মিষ্টি আলু যে কোনো ত্বকের জন্য উৎকৃষ্ট উপাদান। এতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন-এ, যা ত্বককে সুস্থ ও উজ্জ্বল রাখতে সহায়তা করে। এটি ত্বকের পিগমেন্টেশন এবং সূর্যের ক্ষতি সারাতে পারে। নিয়মিত মিষ্টি আলু খেলে ত্বকের লালচে ভাব কমে এবং উজ্জ্বল হলুদ আভা বৃদ্ধি পায়। ফলে ত্বক দেখায় উজ্জ্বল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments