ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে –
স্টাইলক্রাফট লিমিটেড:
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬৯ পয়সা (রিস্টেটেড)।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ১৪ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৩ টাকা ৯৫ পয়সা।
ফু-ওয়াং ফুডস লিমিটেড:
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১০ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২৬ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৫৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১১ টাকা ৭৯ পয়সা।
ইস্টার্ন কেবলস লিমিটেড:
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ১ টাকা ৫৩ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান ছিল ৪ টাকা ৫৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৫৯ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments