শুক্রবার, ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলা‘আহত’ দল নিয়েও যুদ্ধের প্রস্তুতি
spot_img
spot_img

‘আহত’ দল নিয়েও যুদ্ধের প্রস্তুতি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার ক্ষতটা এখনও টাটকা। এর মধ্যে প্রিমিয়ার লিগে অ্যানফিল্ড ট্র্যাজেডি সামনে হাজির! সেই দুই ম্যাচে ১১ গোল হজমের দুঃসহ স্মৃতি আবারও মনে হবে রেড ডেভিলসদের। কেননা আজ লিগে একই মাঠে লিভারপুলের মুখোমুখি হবে ইউনাইটেড।

জয়টা খুব দরকার ম্যানইউর। অন্তত শেষ কয়েকটা ম্যাচের হতাশা মুছতে অল রেডসদের টপকে যাওয়াটা প্রয়োজন। সেই উপলব্ধি নিয়েই লিভারপুলের মাঠে নামবে ম্যানইউ। পয়েন্ট টেবিলেও স্বস্তিজনক অবস্থানে নেই এরিক টেনের দল। ১৬ ম্যাচ খেলে ২৭ পয়েন্ট তুলেছে তারা। অন্যদিকে একই সময় ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট লিভারপুলের। তাদের সঙ্গে আপাতত লড়াইটা আর্সেনালের।

তবে লিভারপুলের সামনে পড়লে ম্যানইউ এমনিতেই তালগোল পাকায়। তার ওপর ম্যাচটা প্রতিপক্ষের মাঠে, যেখানে সর্বশেষ গত মার্চে সাত গোলে বিধ্বস্ত হয়েছিল দলটি। এবার সেই তিক্ততা ভুলে দারুণ কিছু করতে চাইবে ইউনাইটেড। তেমনটা হলে সাম্প্রতিক হতাশাটা অনেকাংশে ভুলবে ম্যানইউর দর্শকরা।

কিন্তু কাজটা যে সহজ হবে না ম্যানইউর জন্য। কারণ দলের নিয়মিত অনেক খেলোয়াড়কে এই ম্যাচে পাচ্ছেন না কোচ এরিক টেন। পেটের সমস্যায় ভুগছেন রাশফোর্ড। তাঁর খেলাটা তাই অনিশ্চিত। এ ছাড়া অ্যান্থোনিও অসুস্থ অনুভব করছেন। সে জন্য এই সপ্তাহের অনুশীলনে দেখা যায়নি তাঁকে। এ ছাড়া নিষেধাজ্ঞার কারণে খেলা হবে না ব্রুনো ফার্নান্দেজের। নেই ক্যাসেমিরো, হ্যারি মিগুয়েল, লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিশ্চিয়ান এরিকসন। তবু যুদ্ধটা চালিয়ে যেতে চায় দলটি।

যেমনটা বলেছেন তাদের কোচ এরিক টেন, ‘আমরা নিজেদের সেরাভাবে প্রস্তুত করেছি। এটা কঠিন একটা লড়াই। তবে আমরা যুদ্ধটা চালিয়ে যেতে চাই। আমার বিশ্বাস, যদি দল হয়ে খেলা যায়, তাহলে আমরা সেখান থেকে জয় নিয়ে ফিরতে পারব। আমার মনে হয়, এখনও যারা আছেন, তাদের নিয়ে ইতিবাচক কিছু করা সম্ভব।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments