
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স তাদের প্রকাশিত ৩১ ডিসেম্বর ২০২০ অর্থবছরের আর্থিক বিবরণীতে শেয়ার প্রতি আয় (ইপিএস) কম দেখিয়েছে। কোম্পানির নিরীক্ষকের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ডেফার্ড ট্যাক্স গেইন হয়েছে ৮ লাখ ৫৭ হাজার ৬৪৪ টাকা। এটি কোম্পানিটি হিসেবের বিবেচনায় আনেনি। যে কারণে কোম্পানিটির ইপিএস কমে গেছে। যদি কোম্পানিটি সঠিকভাবে ডেফার্ড ট্যাক্স গেইন হিসাবে আনতে তাহলে ইপিএস ১.২৯ টাকা থেকে বেড়ে ১.৩১ টাকায় উন্নীত হতো।
এ ব্যাপারে কোম্পানির চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) আব্দুল মালেক ডেইলি শেয়ারবাজার ডটকমকে জানান, আমরা ডেফার্ড ট্যাক্স গেইন হিসাব করিনি। এটি হিসাব করলে ইপিএস আরো বাড়তো। অডিটর বললো এটি প্রকাশ করতে হবে নাহলে তাদের সমস্যা হবে, তাই তাদেরকে প্রকাশ করতে বলে দিছি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
































Recent Comments