রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনইমরানের হিন্দি গান প্রকাশ পাচ্ছে ভারতে
spot_img
spot_img

ইমরানের হিন্দি গান প্রকাশ পাচ্ছে ভারতে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুলেরর জনপ্রিয়োতা অডিও, মিউজিক ভিডিও ও সিনেমার গান সবখানেই। ভারতের পশ্চিমবঙ্গেও তার পদচারণা পড়েছে। গান করেছেন সেখানেও। কিছুদিন আগে তিনি প্রথম ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্তের সঙ্গে কোলাবোরেশন করেছেন। এবার মৌলিক হিন্দি গান গেয়ে আরও একধাপ এগিয়ে গেলেন ইমরান। আগামী ২৭ মে প্রকাশ হতে যাচ্ছে ‘ম্যানু দাস্তু’ শিরোনামের সেই গান। গানটি প্রকাশ করছে ভারতের মুম্বাই কেন্দ্রিক প্রতিষ্ঠান অ্যালিগ্যান্ট আই মিউজিক।

গানটি রজতের কথায়, সুর-সংগীত করেছেন রাহুল ও অঞ্জন। ইতোমধ্যে গানটির ব্যয়বহুল ভিডিও নির্মাণ হয়েছে। এতে মডেল হয়েছেন নন্দিনী শর্মা ও অনুজ সাইনি। নির্মাণ করেছেন আমান নটিয়াল। যদিও ভিডিওতে নায়কের ভূমিকায় ইমরানেরই থাকার কথা ছিল। তবে করোনাজনিত ভিসা জটিলতা ও ইউরোপ ট্যুরের কারণে তিনি অংশ নিতে পারেননি। এ প্রসঙ্গে ইমরান বলেন, আসলে পৃথিবীটা তো এখন একেবারে উন্মুক্ত। বিশ্বজুড়ে কাজের সুযোগ রয়েছে। সেই সুবাদেই মুম্বাইয়ের এই প্রস্তাবটি পাই। মাস ছয়েক আগে গানটির রেকর্ডিং করেছি। তখনই ভিডিওর কাজে মুম্বাই যাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে যাওয়া হয়নি। এজন্য আমাকে ছাড়াই শুটিং হয়েছে।

ভক্তদের উদ্দেশ্যে ইমরান বলেন, সামনে আরও কয়েকটি গান আসবে এই প্রতিষ্ঠান থেকে, তখন তিনি নিজেই মডেল হবেন ভিডিওতে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments