বুধবার, ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিইসলামী ব্যাংক সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত
spot_img
spot_img

ইসলামী ব্যাংক সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন ১৮ ফেব্র“য়ারি ২০২৩, শনিবার সিলেটের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে আরও বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান, ডেভেলপমেন্ট উইং প্রধান মোঃ মাকসুদুর রহমান ও এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান এ.কে.এম মাহবুব মোরশেদ। স্বাগত বক্তব্য দেন সিলেট জোনপ্রধান মুহাম্মদ নুরুল হক। সম্মেলনে জোনের অধীন শাখাসমূহের ব্যবস্থাপকবৃন্দ ও এজেন্ট ব্যাংকিং আউটলেটসমূহের স্বত্বাধিকারীগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, এজেন্ট স্বত্বাধিকারীগণ ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ অংশ। ইসলামী ব্যাংকিং কার্যক্রম বিস্তারে এজেন্ট ব্যাংকিং উল্লেখযোগ্য ভ’মিকা পালন করছে। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকের আমানত ও বিনিয়োগ কার্যক্রমে এজেন্টদের কার্যক্রম আরো বেগবান করতে হবে।

তিনি এজেন্ট ব্যাংকিং কার্যক্রম আরো সহজ করতে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। ব্যাংকিং এর সকল কার্যক্রমে ব্যাংকিং নীতিমালা ও শরিআহ নীতিমালা যথাযথ পরিপালনের জন্য তিনি এজেন্ট স্বত্বাধিকারীদের প্রতি আহবান জানান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments