ডেইলি শেয়ারবাজার ডেস্ক: উত্তরের পথে শুরু হয়েছে ঈদযাত্রা। গাজীপুরের ৪০ শতাংশ শিল্প কারখানা ছুটি ঘোষণা করায় ঘরমুখী মানুষের ঢল নেমেছে গাজীপুরের চন্দ্রা ত্রিমোড় এলাকায়। এতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও চন্দ্রা-নবীনগর মহাসড়কে দেখা দিয়েছে ১৫ কিলোমিটার যানজট। এদিকে থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগ বেড়েছে আরও কয়েকগুণ।
সোমবার (২৫ মে) বিকেল ৪টায় চন্দ্রা ত্রিমোড় এলাকাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে চন্দ্রা উড়াল সড়ক এবং চন্দ্রা-নবীনগর সড়কের কবিরপুর থেকে চন্দ্রা ত্রিমোড় পর্যন্ত উত্তরবঙ্গগামী লেনে যানজট দেখা গেছে।
তবে এই যানজট নিরসনে হাইওয়ে ও ট্রাফিক পুলিশের শতাধিক সদস্যকে টহল দিতে দেখা গেছে। যানজটের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার চিত্রও দেখা যাচ্ছে।
এদিকে যানজটের কবলে থাকা পরিবহন ও যাত্রীরা থেমে থেমে বৃষ্টির কারণে আরও দুর্ভোগে পড়েছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments