
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: মেরামত কাজের জন্য বন্ধ থাকারও আবারও উৎপাদনে ফিরেছে পুঁজিবাজারে সিরামিকস খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিক্স (বাংলাদেশ) লিমিটেডের উৎপাদন লাইন-২।
মেরামত কাজের জন্য গত ২৬ নভেম্বর থেকে বন্ধ হওয়া উৎপাদন লাইনটি প্রায় আড়াই মাস পর সচল হলো। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, মেরামত কাজের জন্য গত ২৬ নভেম্বর থেকে বন্ধ থাকা উৎপাদন লাইন-২ চালু করে দেওয়া হয়েছে। এতে সময় লেগেছে প্রায় আড়াই মাসের মতো। যদিও কোম্পানিটি দুই মাস সময় লাগবে বলে জানিয়েছিলো। এ সময় উৎপাদন লাইন ১, ৩ ও ৪ চালু ছিলো।
এর আগে মেরামতের কাজে উৎপাদন লাইন-১ বন্ধ করা হয়। এই লাইনটি সংস্কার করতে কোম্পানিটি সাড়ে তিন মাস সময় লেগেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments