মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকএআইয়ের লাগাম টানতে বৈশ্বিক উদ্যোগ চান জাতিসংঘ মহাসচিব
spot_img
spot_img

এআইয়ের লাগাম টানতে বৈশ্বিক উদ্যোগ চান জাতিসংঘ মহাসচিব

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক নীতিমালা ও নজরদারি কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ লক্ষ্যে সদস্যরাষ্ট্রগুলোকে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে এআই নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে গুতেরেস বলেন, এআইয়ের ঝুঁকি মোকাবিলায় বহুপক্ষীয় নীতিভিত্তিক কাঠামোর পাশাপাশি স্বাধীন ও বিশ্বাসযোগ্য নজরদারি ব্যবস্থা প্রয়োজন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আগামী ডিসেম্বরে জাতিসংঘের মহাসচিব হিসেবে গুতেরেসের মেয়াদ শেষ হচ্ছে। দায়িত্বের শেষ পর্যায়ে এসে এআইয়ের অনিয়ন্ত্রিত বিকাশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার আশঙ্কা, যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে প্রাণঘাতী অস্ত্র পরিচালনাকারী ‘কিলার রোবট’ তৈরি হতে পারে।

মহাসচিব বলেন, বৈশ্বিক শাসনব্যবস্থার অনেক প্রতিষ্ঠান এখনো ১৯৪৫ সালের বাস্তবতার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। বর্তমান পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে জাতিসংঘ, আন্তর্জাতিক আর্থিক কাঠামো ও বিশ্ব বাণিজ্যব্যবস্থাসহ বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার প্রয়োজন।

এআই নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রযুক্তিগত প্রতিযোগিতাকে বড় বাধা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গুতেরেসের প্রস্তাব, প্রাথমিকভাবে দেশগুলোর মধ্যে অভিন্ন নিরাপত্তাব্যবস্থা, প্রযুক্তি পরীক্ষার পদ্ধতি এবং স্বাধীন নজরদারির মৌলিক নীতিতে ঐকমত্য গড়ে তোলা যেতে পারে।

এদিকে এআই নিয়ন্ত্রণের বিষয়ে প্রযুক্তি খাতের শীর্ষ নির্বাহীদের মধ্যেও মতভিন্নতা রয়েছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই, ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক এআই উন্নয়নের গতি কমানোর পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং ও মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ দ্রুত এআই উন্নয়নের পক্ষে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments