বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএকটি হতাশার সেশন কাটালো বাংলাদেশ
spot_img
spot_img

একটি হতাশার সেশন কাটালো বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নিউজিল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। শুরু থেকেই চালকের আসনে স্বাগতিকরা। দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রতিটি সেশনে দাপট ধরে রাখে ব্ল্যাকক্যাপসরা। এতে একটি হতাশার সেশন কাটালো বাংলাদেশ।

ক্রাইটস্টচার্চ টেস্টের প্রথম দিনে একটির বেশি উইকেট নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। ওপেনার উইল ইয়ংয়ের একমাত্র উইকেটটি নিয়েছেন পেসার শরীফুল ইসলাম। তারপর থেকে শাসন করে গেছেন কিউই ব্যাটাররা।

সবুজ পিচেও টাইগার বোলারদের বলে কোনো ধার দেখা যায়নি। দিনশেষে স্বাগতিকরা সংগ্রহ করেছে ১ উইকেটে ৩৪৯ রান। খেলা হয়েছে পুরো ৯০ ওভার। ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে আছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। তার সঙ্গী ডেভন কনওয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে ৯৯ রানে থেকে দিন শেষ করেছেন।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৪৯/১ (৯০ ওভার)

লাথাম ১৮৬*, ইয়ং ৫৪, কনওয়ে ৯৯*; শরিফুল ১/৫০

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments