ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক মিজানুর রহমান সিনহা শেয়ার কেনার ঘোষণা দিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির ১ লাখ ৩১ হাজার শেয়ার কিনবে মিজানুর রহমান সিনহা। এই উদ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
একমি ল্যাবরেটরিজের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪১.৬১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৯.৫৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ১৩ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৮.৭০ শতাংশ শেয়ার আছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments