ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ার দর সর্বোচ্চ ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সার্কিট ব্রেকার স্পর্শ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানি দুটি হচ্ছে- ইস্টান কেবলস লিমিটেড ও বিডি ল্যাম্পস লিমিটেড।

তথ্যমতে, ইস্টান কেবলস লিমিটেডের শেয়ার দর ১০ শতাংশ বা ১৪.১ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৫৫.১০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ৯২ হাজার ৫৮২টি শেয়ার ৪১৮ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা।
এছাড়া, বিডি ল্যাম্পস লিমিটেডের শেয়ার দর ১০ শতাংশ বা ১৬.৭ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ১৮৩.৭০ টাকায় লেনদেন হয়। সারাদিনে কোম্পানিটির ১ লাখ ৫৪ হাজার ৬৯৫টি শেয়ার ৮৯৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৭৭ লাখ ৮০ হাজার টাকা। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments